টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ

২৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ PM
রিশাদের উদযাপন

রিশাদের উদযাপন © সংগৃহীত

পাওয়ার প্লেতে এক উইকেট হারালেও ৪৮ রান তুলেছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ধাক্কার পর দলের হাল ধরেন দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর। শুরুতে বেশ দেখেশুনেই খেলেন তারা এবং ৬ দশমিক ২ ওভারে দলের অর্ধশতক রানও ছুঁয়ে ফেলেন।

তবে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। আক্রমণাত্মক হতে গিয়ে রিশাদের বলে তামিমের হাতে ক্যাচ তুলে দেন টিম টেক্টর (১৯ বলে ৩২)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ৭৩ রান। উইকেটে আছেন হ্যারি টেক্টর ও লর্কার টাকার। 

এর আগে, টস জিতে শুরুতেই আইরিশদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক লিটন। সেখান থেকে আক্রমণাত্মক ব্যাটিংই শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সেই ঝড় থামান তানজিম সাকিব। প্যাভিলিয়নে ফেরান পল স্টার্লিংকে। টাইমিং ভুল করে স্টার্লিং বলটি আকাশে তুললে সেটি নিরাপদে হাতে জমা নেন সাইফ। ১৮ বলে ২১ করে ফেরেন স্টার্লিং। আর তাতেই ৪০ রানে ভাঙে আয়ারল্যান্ডের ওপেনিং জুটি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬