সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ PM
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা © সংগৃহীত

ইরানের তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিশোধে ইসরায়েলসহ বিভিন্ন দেশের মার্কিন ‍ঘাটিকে উদ্দেশ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে এ হামলা-প্রতিহামলা চলমান রয়েছে।

মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। এর অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

এর আগে বাহরাইনে ওয়াশিংটনের পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে তারা। এরপর কুয়েত, কাতার ও আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এদিকে ‘ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করা’কে উদ্দেশ্য করে ইরানে হামলা চালানো হয়েছে বলে দাবি করে ‘ধ্বংস’ ও ‘নির্মূলের’ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬