আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আজ, খেলা দেখবেন যেভাবে

২৭ নভেম্বর ২০২৫, ০৮:২৫ AM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের আগে কোন সিরিজ আয়োজন না করলে এটাই হবে শেষ সিরিজ। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতলেও সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এই সিরিজে নিশ্চিত ভাবেই ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।  

আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশ । এখন পর্যন্ত দুই দল আটবার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ পাঁচটিতে জয়, দুইটিতে হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

চলতি বছর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বাংলাদেশ এই সিরিজে নামছে। তবে দলের সেরা পেসার তাসকিন আহমেদ খেলতে পারছেন না, তিনি ৩০ নভেম্বর পর্যন্ত আবুধাবি টি-টেন লিগে ব্যস্ত থাকবেন।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬