মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

২১ নভেম্বর ২০২৫, ০৫:০০ PM
মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ © ফাইল ছবি

বিশাল লিড নিয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামানোর পর ব্যাট হাতে দাপট দেখিয়ে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৫৬। ফলে ৩৬৭ রানের সামগ্রিক লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ।

দিনের শেষ বিকেলে আউট হন মাহমুদুল হাসান জয়, ৬০ রান করে ফেরেন এই ওপেনার। অন্যপ্রান্তে ১১০ বলে ৬৯ রানে অপরাজিত সাদমান, আর ২১ বলে ১৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন মুমিনুল হক।

এর আগে, ৫ উইকেটে ৯৮ রান থেকে দিন শুরু করেছিল আয়ারল্যান্ড। টাকার (৭৫), জর্ডান নিল (৪৯) ও স্টিফেন ডোহেনির (৪৬) ইনিংসে ভর করে আরও ১৬৭ রান যোগ করে ২৬৫ রানে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে তাইজুল সর্বোচ্চ ৪ উইকেট নেন। এতে টেস্টে সাকিব আল হাসানের সমান ২৪৬ উইকেট তার।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে অ্যাক্টিভ গ্রিন এন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে রৌমারিতে নেতৃত্ব দেওয়া সাদ্দামও পেলেন না প্র…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আসছে পুলিশের নতুন ইউনিট, শর্ট কোর্সের মাধ্যমে নিয়োগের ইঙ্গি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঘাড়ে কালচে ছোপ থেকে আঁচিল— শরীরের এ লক্ষণগুলো কিসের ইঙ্গিত?
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬