অভিষেকেই ৫ উইকেট, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ আফ্রিদি

২২ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ PM
আসিফ আফ্রিদি

আসিফ আফ্রিদি © এএফপি

বয়স যে কেবলই সংখ্যা, সেটাই প্রমাণ করলেন আসিফ আফ্রিদি। পাকিস্তানের হয়ে ৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্টে অভিষেকে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে ৯২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন এই বাঁ-হাতি স্পিনার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়া বোলার এখন তিনিই।

১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট এতদিন পর্যন্ত এই রেকর্ড নিজের করে রেখেছিলেন। দীর্ঘদিন পর অভিষেকে ৫ উইকেট দখল করে আফ্রিদি তাকে ছাড়িয়ে গেলেন। ৩৮ বছর ৩০১ দিন বয়সে এবার রেকর্ড গড়লেন পাকিস্তানি এই স্পিনার। ম্যারিয়ট ৩৭ বছর ৩৩২ দিন বয়সে এই রেকর্ড করেছিলেন। 

একে একে ট্রিস্টান স্টাবস, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেনে ও সাইমন হার্মারকে সাজঘরে ফেরত পাঠান আফ্রিদি।

টেস্ট অভিষেকে ৩৫ বছরের বেশি বয়সে মাত্র চারজন ক্রিকেটার ৫ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন। আফ্রিদি ও ম্যারিয়ট ছাড়া এই তালিকায় আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের হাইন্স জনসন। ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে জনসন এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

এরপর ১৯০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ডি. ডব্লিউ কার অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন। ৩৮ বছর বয়সী একমাত্র খেলোয়াড় হিসেবে আফ্রিদি এই মাইলফলক স্পর্শ করেছেন। বাকি তিনজন করেছেন ৩৭ বছর পার করার পর।

এছাড়া পাকিস্তানি বোলারদের মধ্যে নোমান আলি অভিষেকে ৩৪ বছর বয়সে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট দখল করেছিলেন। এছাড়া ৩৩ বছর বয়সে বিলাল আসিফও এই কৃতিত্ব অর্জন করেছেন। 

আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬