পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, সিরিজ বয়কট আফগানিস্তানের

১৮ অক্টোবর ২০২৫, ০৭:৫১ AM
পাকিস্তান-আফগানিস্তান

পাকিস্তান-আফগানিস্তান © সংগৃহীত ছবি

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে আফগানিস্তান। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রাণহানির ঘটনায় সেই সিরিজে আর অংশ নিচ্ছে না আফগানিস্তান।

শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, 'পাকিস্তান তাদের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। এতে স্থানীয় তিন ক্রিকেটার নিহত হন। তারা প্রদেশের রাজধানী শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে পাক হামলার শিকার হন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'তাদের মৃত্যু আমাদের ক্রীড়া কমিউনিটির জন্য এক বিশাল ক্ষতি। যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।'

এ সিরিজের মাধ্যমে প্রথমবার পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছিল আফগানিস্তান। কিন্তু সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে সেটি আর সম্ভব হচ্ছে না।

এর আগে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, যদিও সেসব টুর্নামেন্টে তাদের পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচ ছিল না।

গত দুই সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

তীব্র উত্তেজনার মধ্যেই আয়োজন করা হয়েছিল এ ত্রিদেশীয় সিরিজ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইএসপিএন

 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬