পাকিস্তানের হামলায় ৩ ক্রিকেটার নিহত, ক্ষোভে ফুঁসছেন রশিদ-নবীরা

১৮ অক্টোবর ২০২৫, ১১:১২ AM
 আফগান ক্রিকেটাররা

আফগান ক্রিকেটাররা © সংগৃহীত ছবি

পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন আফগান ক্রিকেটাররা। অধিনায়ক রশিদ খান থেকে শুরু করে ফজলহক ফারুকি, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজ সবাই তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

শনিবার পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিহতদের নাম জানিয়েছে— কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন। তারা উরগুন থেকে শারান শহরে গিয়েছিলেন একটি প্রীতি ম্যাচ খেলতে।

এ ঘটনার পরপরই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নভেম্বরে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ম্যাচগুলো হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে, ১৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।

অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) লিখেছেন, 'পাকিস্তানের বিমান হামলায় সাধারণ মানুষ ও তরুণ ক্রিকেটারদের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। যারা একদিন দেশের জার্সি গায়ে খেলার স্বপ্ন দেখত, সেই প্রতিভাবান তরুণদের এমন পরিণতি অকল্পনীয় ট্র্যাজেডি। '

রশিদ আরও লিখেছেন, 'নাগরিক স্থাপনায় হামলা করা সম্পূর্ণ অনৈতিক ও বর্বরতা। এই অমানবিক ও বেআইনি কাজগুলো মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, যা উপেক্ষা করা যায় না। '

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, 'নিরপরাধ প্রাণ হারানোর এই মুহূর্তে আমি বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানাই। জাতীয় মর্যাদা সবকিছুর আগে। '

আফগান পেসার ফজলহক ফারুকি ফেসবুকে লিখেছেন, 'নিরীহ বেসামরিক ও আমাদের ঘরোয়া ক্রিকেটারদের হত্যাযজ্ঞ এক নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ। '

সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী বলেছেন, 'এটি শুধু পাকতিকা নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য শোকের দিন। '

উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজ লিখেছেন, 'পাকতিকা প্রদেশের আরঘুন জেলায় আমাদের কয়েকজন ক্রিকেটার শহিদ হয়েছেন। মহান আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করুন এবং আমাদের দেশের শত্রুদের চির অপমানিত করুন।'

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9