নবীর বেধড়ক পিটুনিতে আফগানিস্তান তুলল ২৯৩ রান, বাংলাদেশ কি আজও হারবে?

১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৩ PM
বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল

বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল © ফাইল ছবি

ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল আফগানিস্তান। মাঝের ওভারে ধাক্কা খেলেও নবীর বেধড়ক পিটুনিতে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে হাশমতউল্লাহ শাহিদির দল। অর্থাৎ সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৯৪ রান।

৪৪তম ওভারের চতুর্থ বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে রশিদ খান ফিরলে সপ্তম উইকেট হারায় আফগানিস্তান। তাদের স্কোরবোর্ডে তখন ২২১ রান। এমন অবস্থা থেকে ঝড়ো ব্যাটিংয়ে আফগানদের ৩০০ রানের কাছাকাছি নিয়ে যান মোহাম্মদ নবি। ৬২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তার ৩৭ বলের ইনিংস সাজানো ৪ চার ও ৫ ছয়ে।

এর আগে টস জেতা আফগানিস্তানকে উদ্বোধনী জুটিতে ৯৯ রান এনে দেন জাদরান ও গুরবাজ। ৪২ রান করা গুরবাজকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তানভীর ইসলাম। দ্বিতীয় উইকেটে সেদিকুল্লাহ আতালকে নিয়ে ৭৪ রানের আরও একটি জুটি গড়েন জাদরান। ২৯ রান করে বিদায় নেন আতাল। ৪৭ বল খেলেন এই টপঅর্ডার। আফগানিস্তানের দলীয় রান তখন ১৭৩। এরপরই ব্যাটিং ধস নামে আফগান শিবিরে। পরবর্তী ৪৮ রানে আরও ৫ উইকেট হারায় তারা। সেঞ্চুরির খুব কাছে থাকলেও রান আউটে কাটা পড়ে জাদরানের ৯৫ রানের ইনিংস।

শাহিদি ও ইকরাম আলিখিল ফেরেন সমান ২ রান করে। ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরার আগে ২০ রান এনে দেন আজমতউল্লাহ ওমরজাই। এদিন মাঝের ওভারে বোলিংয়ে এসে প্রতিপক্ষ ব্যাটারদের সামনে যমদূত হয়ে দাঁড়ান সাইফ হাসান। শাহিদি, আতাল ও আলিখিলকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। একটি মেডেনসহ ৪ ওভারে সাইফের খরচ মাত্র ৬ রান। হাসান মাহমুদ ও তানভীর নেন দুটি করে উইকেট।

ট্যাগ: ক্রিকেট
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬