হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, যেমন হলো একাদশ

১৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ PM
হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ

হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ © ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে এখন সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারন ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশে চার পরিবর্তন:

মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, হাসান মাহমুদ

 

ট্যাগ: ক্রিকেট
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬