হোয়াটসঅ্যাপে এখন সেট করা যাবে মেসেজ রিমাইন্ডার

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়ত কয়েকশ কোটি বার্তা আদান প্রদান হয়। আপনারও নিশ্চয়ই বিভিন্ন গ্রুপ কিংবা ব্যাক্তিগত মেসেজ আসতে থাকে। কিংবা আপনিও অন্যদের মেসেজ পাঠাচ্ছেন। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলোও মেসেজ সিন হয় না।

এবার এই সমস্যার সমাধান এনেছে হোয়াটসঅ্যাপ। বিভিন্ন কাজে বিভিন্ন জনের সঙ্গে চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট। এর ভিড়েই প্রায়শই হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। সেই সমস্যার সমাধানেই দারুণ কার্যকরী হতে পারে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক ফিচার ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’।

ব্যবহারকারীরা এখন কোনো চ্যাটের নির্দিষ্ট মেসেজ পরে নিজের  সুবিধা মতো সময়ে দেখার জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন। ‘নোটিফিকেশন রিমাইন্ডার্স ফর মেসেজেস’ ফিচারের সুবিধা এরই মধ্যে সিলেকটেড ব্যবহারকারীরা পাচ্ছেন।

হোয়াটসঅ্যাপে কোনো চ্যাটের মধ্যে নির্দিষ্ট মেসেজের জন্য রিমাইন্ডার সেট করা যাবে এই ফিচারের মাধ্যমে। এর জেরে ওই নির্দিষ্ট মেসেজ পরে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনি। এই ফিচার সেট করলে ওই নির্দিষ্ট মেসেজে দেখাবে বেল আইকন। যা দেখে আপনি সহজেই ওই মেসেজকে চিহ্নিত করতে পারবেন।

পাশাপাশি যে সময়ে আপনি রিমাইন্ডার সেট করবেন, তখন আপনার স্ক্রিনে নোটিফিকেশনের মতো আসবে রিমাইন্ড সেট করা মেসেজটি। তা আসার পর বেল আইকনও সরে যাবে ওই মেসেজ থেকে। এই ফিচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ চিহ্নিত করার কাজ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ওয়েবিটাইনফোর সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহের পর থেকে আরও বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই ফিচারের সুবিধা পাবেন। আপাতত আইওএস প্ল্যাটফর্মে এই সুবিধা মিললেও, সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্যও একই রকমের ফিচারের টেস্টিং করেছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
  • ২২ জুলাই ২০২৬
অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলি…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
  • ২২ জুলাই ২০২৬
৪২ কার্মদিবসে ফল প্রকাশ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতি…
  • ২২ জুলাই ২০২৬
জ্বালানি সংকট নিয়ে যা জানাল সরকার  
  • ২২ জুলাই ২০২৬
৪৯তম বিসিএস: ক্যাডার পদ হারালেন দুই প্রার্থী
  • ২২ জুলাই ২০২৬