দুপাশের কথাসহ হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ চ্যাটিং ও কথা বলার জন্য বহুল প্রচলিত একটি অ্যাপস। তবে দীর্ঘদিন যাবৎ অ্যাপসটি দিয়ে কথা বললেও কল রেকর্ডি করা সম্ভব ছিলোনা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার নিয়ে এসেছে এক নতুন সুখবর। কল রেকর্ডিং নিয়ে দীর্ঘদিন সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ব্যবহারকারীরা, বিশেষ করে যখন সাধারণ কল বা ভিডিও কনভার্সেশনের সময় রেকর্ডের প্রয়োজন হতো। এই সমস্যার সমাধানে চলে এসেছে একটি বিশেষ মোবাইল অ্যাপ — ‘Call Recorder (Early Access)’। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।

যেভাবে কাজ করবে:

১. প্রথমে প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

২. এরপর অ্যাপ চালু করার পর গ্রান্ড পারমিশন নামে একটি অপশন আসবে। এটা দেওয়ার পর আরও কিছু পারমিশন দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় টার্মস অ্যান্ড কন্ডিশনস গ্রহণ ও প্রয়োজনীয় পারমিশন (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) দিতে হবে। 

৩. সবশেষ রেকর্ডিং অপশন নামে একটি অপশন আসবে সেটা চালু করে দেওয়ার পর, এক্সক্লুড অ্যাপ নামে আরেকটি অপশনে ক্লিক করার পর রিকুয়েষ্ট দ্যা পারমিশন অপশন চালু বাকি পারমিশন দিয়ে দিলেই কাজ শেষ। 

এবার চাইলে খুব সহজেই দুপাশের কথা-সহ কল রেকর্ডিং করা যাবে। রেকর্ড করার পর অ্যাপসে প্রবেশ করে সমস্ত কিছু দেখতে পারবেন। কলটি কখন রেকর্ড করা হয়েছে, কত মিনিট রেকর্ড হয়েছে ইত্যাদি সবকিছুই দেখা যাবে।

তবে এই অ্যাপসটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে। 

ভিডিও রেকর্ড যেভাবে: অ্যাপসটি দিয়ে আপনি চাইলে ভিডিও কলও রেকর্ড করতে পারেন। এক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ডার চালু করে রেকর্ড করলেই হবে।

অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহারে বেকারীতে সিলগালা
  • ০১ জুলাই ২০২৬
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন হালান্ড
  • ০১ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বাড়ি ভাড়া কার্যকর আজ থেকে
  • ০১ জুলাই ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল শিশু মানহার
  • ০১ জুলাই ২০২৬
বছরজুড়ে অনলাইনে দেওয়া যাবে আয়কর রিটার্ন, না দিলে বিপদে পড়বে…
  • ০১ জুলাই ২০২৬
পাবিপ্রবির কর্মচারীদের প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে দিনব্যাপী …
  • ০১ জুলাই ২০২৬