ঘরে বসে বিনা খরচে শিখুন ৭ কম্পিউটার কোর্স, পাবেন সার্টিফিকেটও

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ AM
ঘরে বসেই ফ্রি অনলাইন কোর্স করার সুযোগ

ঘরে বসেই ফ্রি অনলাইন কোর্স করার সুযোগ © সংগৃহীত

প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে কম্পিউটার সম্পর্কে আপনার অভিজ্ঞতা যতই থাকুক না কেন, শেখার নতুন কিছু সবসময়ই থাকে। ইন্টারনেটের কল্যাণে এখন ঘরে বসেই বিভিন্ন বিষয়ে ফ্রি অনলাইন কোর্স করা সম্ভব। গ্রিক ও রোমান পুরাণ থেকে শুরু করে নেতৃত্ব বিকাশ সব ক্ষেত্রেই যেমন কোর্স আছে, তেমনি কম্পিউটার স্কিল উন্নয়নের জন্যও রয়েছে অসংখ্য সুযোগ।

বিভিন্ন ফ্রি এডুকেশন ওয়েবসাইটে কোডিং, প্রোগ্রামিং ভাষা, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, নির্দিষ্ট সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম–সংক্রান্ত কোর্স পাওয়া যায়। এসব কোর্স সম্পন্ন করলে অনেক ক্ষেত্রে ডিজিটাল সার্টিফিকেটও দেওয়া হয়। যদিও এসব সার্টিফিকেট অনলাইন ডিগ্রির সমতুল্য নয়, তবে পেশাগত নেটওয়ার্কে নতুন দক্ষতা অর্জনের প্রমাণ হিসেবে কাজ করে।

কিছু প্ল্যাটফর্মে কোর্স ফ্রি হলেও শেয়ারযোগ্য সার্টিফিকেট পেতে ফি দিতে হয়। আবার কোথাও সাবস্ক্রিপশনভিত্তিক সেবা রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট ফি দিয়ে কোর্স লাইব্রেরিতে প্রবেশ ও সার্টিফিকেট সংগ্রহ করা যায়।

কেন কম্পিউটার স্কিল কোর্স করবেন?

ওয়েব ডেভেলপার হতে চাইলে প্রোগ্রামিং ভাষা শেখা ও পোর্টফোলিও তৈরি জরুরি। আবার যারা ইতোমধ্যে প্রযুক্তিখাতে কাজ করছেন, তাদেরও শিল্পের সর্বশেষ প্রবণতা। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আপডেট থাকা প্রয়োজন। এমনকি প্রযুক্তি-সংশ্লিষ্ট পেশায় না থাকলেও ২১শ শতকে দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাড়াতে এসব কোর্স সহায়ক।

অনেক নিয়োগকর্তা কম্পিউটার সায়েন্সে ডিগ্রিধারী প্রার্থী পছন্দ করলেও, বাস্তবে দক্ষতা প্রদর্শনই বেশি গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার পরিবর্তনের কথা ভাবছেন বা প্রোগ্রামিংভিত্তিক কাজ সম্পর্কে ধারণা নিতে চান, এমন ব্যক্তিদের জন্য অনলাইন কোর্স হতে পারে কার্যকর শুরু।

নিচে সার্টিফিকেটসহ ৭টি ফ্রি অনলাইন কম্পিউটার কোর্স তুলে ধরা হলো—

১. Learn HTML— Codecademy

ওয়েব ডেভেলপমেন্টের ভিত্তি হলো এইচটিএমএল। কোডেকাডেমি প্ল্যাটফর্মে সি++, পাইথন ও জাভাস্ক্রিপ্টসহ বিভিন্ন ভাষার ফ্রি কোর্স রয়েছে। ‘Learn HTML’ কোর্সটি একেবারে নতুনদের জন্য তৈরি। এখানে ওয়েবসাইট তৈরির মৌলিক কাঠামো শেখানো হয় এবং চারটি প্রজেক্টের মাধ্যমে অনুশীলনের সুযোগ রয়েছে। কোর্স লিংক এখানে।

২. Digital Thinking Tools for Better Decision Making — The Open University (OpenLearn)

যুক্তরাজ্যভিত্তিক দ্য ওপেন দ্য ওপেন ইউনিভার্সিটির OpenLearn প্ল্যাটফর্মে আট সেশনের এই কোর্সে বিভিন্ন ডিজিটাল টুলের ব্যবহার শেখানো হয়। অনলাইন সার্চ দক্ষতা বাড়ানো, তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই, পাইথন দিয়ে সমস্যার সমাধান এবং ফ্রিমাইন্ড ব্যবহার করে আর্গুমেন্ট ম্যাপ তৈরি শেখানো হয়। কোর্স শেষে অংশগ্রহণ সনদ ও ডিজিটাল ব্যাজ পাওয়া যায়। কোর্স লিংক এখানে।

৩. Responsive Web Design— freeCodeCamp

ফ্রি কোড ক্যাম্প একটি অলাভজনক সংস্থা, যা ফ্রি কোডিং কোর্স ও সার্টিফিকেশন প্রদান করে। ‘Responsive Web Design’ কোর্সে এইচটিএমএল ও সিএসএস শেখানো হয়। সার্টিফিকেট পেতে শিক্ষার্থীদের সার্ভে ফর্ম, ট্রিবিউট পেজ, টেকনিক্যাল ডকুমেন্টেশন পেজ, প্রোডাক্ট ল্যান্ডিং পেজ ও পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে হয়। কোর্স লিংক এখানে।

৪. CS50x: Introduction to Computer Science — Harvard University (edX)

ইডিএক্স প্ল্যাটফর্মে উন্মুক্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি শেখানো হয়। এইচটিএমএল, সিএসএস, এসকিউএল, জাভাস্ক্রিপ্ট, পাইথন ও সি-এর সঙ্গে পরিচিত হওয়া যায়। কোর্স শেষে শিক্ষার্থীরা আরও উন্নত কোর্স যেমন CS50P ও CS50W নিতে পারেন। কোর্স লিংক এখানে।

৫. Introduction to Computer Science and Programming Using Python — MIT (edX)

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এর এই কোর্স পাইথন ৩.৫ ব্যবহার করে প্রোগ্রামিং শেখায়। ডেটা স্ট্রাকচার, টেস্টিং, ডিবাগিং ও মৌলিক অ্যালগরিদম নিয়ে আলোচনা করা হয়। প্রোগ্রামিংয়ে একেবারে নতুনদের জন্য উপযোগী হলেও সময় ও অনুশীলন প্রয়োজন হতে পারে। কোর্স লিংক এখানে।

৬. Introduction to AI — MinnaLearn ও University of Helsinki

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ছয় মডিউলের এই কোর্সে সমস্যা সমাধান, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ও এআই–এর সামাজিক প্রভাব শেখানো হয়। প্রোগ্রামিং বা জটিল গণিতের প্রয়োজন নেই। এআই অ্যালগরিদম গভীরভাবে জানতে চাইলে ‘Building AI’ কোর্সে ভর্তি হওয়া যায়, তবে সেখানে পাইথনের প্রাথমিক জ্ঞান প্রয়োজন।
কোর্স লিংক এখানে।

৭. Essentials of MacOS — Alison

যারা আগে শুধু Windows ব্যবহার করেছেন বা দীর্ঘদিন ম্যাক ব্যবহার করেননি, তাদের জন্য উপযোগী এই কোর্সে MacOS–এর কিবোর্ড শর্টকাট, সমস্যা সমাধান, ইউজার অ্যাকাউন্ট ও প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাপনা এবং বিল্ট-ইন অ্যাপ ব্যবহারের কৌশল শেখানো হয়। কোর্স শেষে লার্নার রেকর্ড ডাউনলোড করা যায়, চাইলে ফি দিয়ে সার্টিফিকেট নেওয়া যায়। কোর্স লিংক এখানে।

উল্লেখ্য, এসব কোর্স ফ্রি হলেও সার্টিফিকেট অনেক ক্ষেত্রে ফি বা সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যায়। প্রযুক্তিনির্ভর এই যুগে নতুন দক্ষতা অর্জন ও নিজেকে আপডেট রাখতে ফ্রি অনলাইন কোর্স হতে পারে কার্যকর মাধ্যম।

টাইগারদের তোপ, ১০০ রানও তুলতে পারছে না পাকিস্তান
  • ১১ মার্চ ২০২৬
ষাঁড়ের আক্রমণে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ মার্চ ২০২৬
দশম বারের মতো পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
  • ১১ মার্চ ২০২৬
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় খবর দিল মাউশি
  • ১১ মার্চ ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কমিটমেন্টের আইন: আখতার
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081