অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪০ PM
তছলিম আহমেদ

তছলিম আহমেদ © টিডিসি সম্পাদিত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

‎সোমবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি জানানো হয়।

আদেশ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর জনাব তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

‎অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫ এর (খ) অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বলা হয়েছে অফিস আদেশে।

‎উল্লেখ্য, বরখাস্ত থাকাকালীন তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ (অ্যাডহক রিলিফ) যদি থাকে, অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9