‘পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ড নির্বাচন হচ্ছে বিসিবিতে’

০৫ অক্টোবর ২০২৫, ০৭:১৮ PM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমনটাই ভেবেছিলেন ভক্ত-সমর্থকরা। তবে তামিম ইকবালসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী সরে দাঁড়ানোয় জৌলস হারায় বহুল প্রত্যাশিত এই নির্বাচন। নির্বাচনে কারচুরি ও সরকারি হস্তক্ষেপের অভিযোগেই নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন তারা।

রবিবার (৫ অক্টোবর) পর্যন্ত সবমিলিয়ে ২০ জন প্রার্থী বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জামালপুর জেলা থেকে কাউন্সিলর হয়ে ঢাকা বিভাগে নির্বাচন করতে চেয়েছিলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। তবে শেষ মুহূর্তে এসে তিনিও সরে দাঁড়ান। এমন পরিস্থিতিতে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তবে, নির্বাচিত হলে দেশের সব জেলায় খেলা ছড়িয়ে দিতে চান বিসিবিপ্রধান।

এ প্রসঙ্গে বুলবুল বললেন, ‘আমরা যদি সত্যিই ক্রিকেট উন্নয়ন করতে পারি, এই ঢাকার ১৭টা জেলা আছে। একটা জেলা হচ্ছে কিশোরগঞ্জ এবং সেখানে ক্রিকেট বোর্ডের ভোট চাইতে গিয়ে দেখলাম যে তারা যেভাবে ক্রিকেট নিয়ে এগোচ্ছে, তাদের যে স্বপ্ন, তাদের যে পরিকল্পনা, এটা যদি আর ১৬টা জেলায় আমরা ছড়িয়ে দিতে পারি, পরবর্তীতে ৬৪টা জেলায় ছড়িয়ে দিতে পারি, আমাদের ক্রিকেটের স্ট্রেংথ আমরা এখনও জানিই না।’

তবে নির্বাচনের আগমুহূর্তে বিসিবিপ্রধানের কণ্ঠে আক্ষেপও ঝরল। বললেন, মাঠের খেলার চেয়ে এই নির্বাচনই বেশি গুরুত্ব পাচ্ছে, তা মোটেই প্রত্যাশিত নয়।

বুলবুলের ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হয় আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং এই নির্বাচনটা এমন একটা জায়গায় দেখা গিয়েছে যে, যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-টোয়েন্টি আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু আসল নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভা…
  • ০২ নভেম্বর ২০২৬
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজের ৪৬ শিক্ষার্থীই এইচএসসিতে ফেল, সর…
  • ০২ নভেম্বর ২০২৬
পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়…
  • ০২ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি ফেসবুকে, যুবক আটক
  • ০২ নভেম্বর ২০২৬
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি
  • ০২ নভেম্বর ২০২৬