তামিমপন্থীদের নির্বাচন বয়কট করা নিয়ে যা বললেন বুলবুল

০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম

আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে, এ নিয়ে গত তিন সপ্তাহেই তুমুল আলোচনা ও বিতর্ক চলছে। নানা অনিয়ম ও কারচুপির অভিযোগে সরে দাঁড়ান ঢাকার অধিকাংশ ক্লাবের কাউন্সিলররা, এই তালিকায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও রয়েছেন। যদিও বিসিবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও ছিল তার।

এ ছাড়াও জেলা ও বিভাগীয় অনেক কাউন্সিলর নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত আছেন। হাসিবুল আলম, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং মীর হেলালসহ অনেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

এদিকে নির্বাচনের আগের দিন রবিবার (৫ অক্টোবর) বিসিবিতে উপস্থিত হন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে নির্বাচনে বয়কটের সিদ্ধান্তকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বুলবুল বলেন, ‘যারা এখানে আসছে না বা বয়কট করেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না।’ 

আসন্ন এই নির্বাচনে বুলবুলকে ক্রীড়া উপদেষ্টা বাড়তি সহযোগিতা করছেন বলেও অভিযোগ রয়েছেন। এ নিয়ে বিসিবিপ্রধান বলেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন, যে সময়সীমার মধ্যে আমি কাজ করছিলাম।’

বুলবুল এ-ও বলছেন, ‘তাকে (ক্রীড়া উপদেষ্টা) আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন না, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাব খাটানোর কিছুই মনে হয়নি।’

ক্রিকেটের স্বার্থেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে বুলবুল বললেন, ‘আমার মনে হয়েছে যে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমাকে চালিয়ে যেতে হবে। যারা আমাকে ভোট দিচ্ছেন বা দেবেন না, কিংবা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে আমি যথেষ্ট যোগ্য নই, তবে আমি যেকোনো সময় সরে যেতে প্রস্তুত। তবে একই সঙ্গে আমার একটাই লক্ষ্য– বাংলাদেশ ক্রিকেট (এর উন্নতি)।’ 

ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ জানা গেল
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
‘প্রশাসনকে ‘জি হুজুর’ বলার জন্য নয়, ডাকসু শিক্ষার্থীদের অধি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9