সিরিজ জয়ে প্রশংসার পরও জাকের আলী অনিককে নিয়ে রয়ে গেছে যেসব প্রশ্ন

০৪ অক্টোবর ২০২৫, ০১:১৫ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৩ PM
জাকের আলী

জাকের আলী © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি খেলায় জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটি ম্যাচেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধস নেমেছে এবং বেশ সুবিধাজনক অবস্থানে থেকেও আফগানিস্তানকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের এই দলটির অধিনায়ক জাকের আলী অনিককে নিয়ে উঠেছে প্রশ্ন।

একদিকে অধিনায়কত্ব, আরেকদিকে ব্যাট হাতে দুরবস্থা সব মিলিয়ে ক্রিকেট সমর্থক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, যিনি দলেই নিশ্চিত নন তিনি কীভাবে অধিনায়ক?

আবার কেউ কেউ বলছেন জাকের আলীর অধিনায়কত্ব ভালো, তবে ব্যাটিং-এ উন্নতি আসা দরকার। এশিয়া কাপ ২০২৫-এ শ্রীলংকার বিপক্ষে দলের বিপর্যয়ে ৩৪ বলে অপরাজিত ৪১ রান তোলার পরে জাকের আলী অনিক আফগানিস্তানের বিপক্ষে ১৩ বলে ১২, শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ৪ বলে ৯, ভারতের বিপক্ষে ৫ বলে ৪ ও পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে করেছেন ৯ বলে ৫ রান।

এখানে প্রায় ৬৬ বল খেলে জাকের আলী একটিও ছক্কা মারতে পারেননি। অথচ তার নামের পাশে 'ফিনিশার' তকমা দেওয়া।

ক্রিকেট সাংবাদিক দেব চৌধুরীর মতে, ‘একজন ক্রিকেটার যদি দিনের পর দিন পারফর্ম না করেন এবং তাতেও সুযোগ পেতে থাকেন, এটা দলের মধ্যে মন খারাপের আবহ তৈরি করতে পারে। বিশেষত যখন আপনি দেখবেন তার বিকল্প বা সমমানের অন্য খেলোয়াড় আছেন যারা সুযোগ পাচ্ছেন না।’

এক্ষেত্রে তিনি যোগ করেন শুধু জাকের আলীই না, পারভেজ ইমন, তানজিদ তামিম যথেষ্ট সুযোগ পেয়েও এবারের এশিয়া কাপে যে রান করেছেন তা হতাশাজনক।

তাই দেব চৌধুরী বলছেন, ‘তাদের সম্ভাব্য বিকল্প যারা আছেন তাদের ঘরের মাটিতে সামনে যেসব সিরিজ আছে সেখানে বাজিয়ে দেখা যেতে পারে।’ অধিনায়ক হিসেবে কেমন জাকের আলী, এ প্রশ্নের উত্তরে কেউই একেবারে খারাপ বলছেন না।

বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত অনুসারী উদয় সিনা বলেন, ‘জাকের আলীকে লম্বা সময়ের অধিনায়কত্ব নিয়ে ভাবার প্রশ্নেই আমি আসলে যাবো না। তবে এখন পর্যন্ত যেমন দেখছি জাকের আলীর অধিনায়কত্ব খারাপ না।’

তার মতে, একজন উইকেট কিপার হিসেবে উইকেটের পেছন থেকে যেমন হওয়ার কথা, দলকে উজ্জীবিত করা এবং ফিল্ডের নানা আঙ্গিকে নজর রাখা, ঠিক তেমনই পারফর্ম করছেন জাকের।

বিশেষত ভারতের বিপক্ষে ম্যাচটার কথা বলছেন তিনি, ‘ভারত যেভাবে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল রান ২০০ ক্রস করবে, তবে জাকের যেভাবে ফিল্ড ঠিক করেছেন, বোলারদের বদল করেছে তার একটা প্রভাব দেখা গেছে। শেষ পর্যন্ত ভারত ১৭০-ও করতে পারেনি।’

অধিনায়কে দায়িত্বে জাকের আলীর সবল দিকের প্রসঙ্গে আবিদ হুসেইন সামি বলছিলেন, ‘কখন কোন ব্যাটার আসলে কোন বোলারকে আনতে হবে, আগের ওভারে ভালো করা বোলারকেও না এনে অন্য বোলারকে আনা, বোলারের প্রান্ত পরিবর্তনের বিষয়গুলো ভালো ছিল। খারাপ পারফরম্যান্স এর সমালোচনা করার সাথে সাথে যে ডিপার্টমেন্টে ভালো করেছেন, ক্রিকেটীয় দিক থেকে সেটা বলতে হবে।’

তবে লিটন দাস দলে ঢুকলে জাকেরকে সহ-অধিনায়ক হিসেবেও দেখেন না বলেও জানান তিনি। 

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9