বিসিবির নির্বাচন ৬ অক্টোবর: তামিম কি প্রার্থী হবেন?

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ অক্টোবর, শনিবার। আজ (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে হবে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।

নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে নির্বাচিত হবেন ২৫ জন পরিচালক। এদের মধ্য থেকেই একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন হবে সভাপতি ও সহসভাপতি পদের জন্য। রাত নয়টায় ঘোষণা করা হবে নতুন বিসিবি সভাপতির নাম। ভোট দেওয়া যাবে ই-ব্যালট ও পোস্টাল ব্যালটের মাধ্যমে।

এবারের নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়—তামিম ইকবালের অংশগ্রহণ। জানা গেছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম এবং সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবাল সভাপতি পদে লড়তে পারেন। যদিও তামিম এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে নির্বাচন সামনে রেখে তিনি বেশ সক্রিয়। এমনকি আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে তামিমের সঙ্গে থাকা একটি পক্ষ সংবাদ সম্মেলনও করেছে।

সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেছেন, কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময়সীমা দুই দফা বাড়ানো হয়েছে, যা বিসিবির গঠনতন্ত্র লঙ্ঘনের সামিল। ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো রকম পক্ষপাত বা ষড়যন্ত্র হয়, তবে তাঁরা আন্দোলন, ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতেও প্রস্তুত।

তফসিল অনুযায়ী, কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল সন্ধ্যা ছয়টায়। এরপর সন্ধ্যা সাতটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকার ওপর আপত্তি জানানো যাবে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপত্তির শুনানি হবে বুধবার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায়।

পরিচালক পদে নির্বাচন করতে হলে মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৭ ও ২৮ সেপ্টেম্বর। জমা দেওয়ার সময় ২৯ সেপ্টেম্বর, বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১ অক্টোবর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে সেদিনই দুপুর ১২টায়।

 

 

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9