কবে ক্রিকেট ছাড়বেন, জানালেন তামিম

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে আসছেন তামিম ইকবাল খান। তবে সেই সময় ঘনিয়ে আসার মাঝপথেই বিসিবির আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সাবেক এই অধিনায়ক। পরিচালক হওয়ার পর সভাপতি পদেও নজর তার।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, এখনও ঘরোয়া প্রতিযোগিতায় তাকে দেখা যায়। তবে নির্বাচনে জিতলে তাকে ক্রিকেটার পরিচয়টা সাবেক হবে কি না, এবার সেই উত্তরও দিয়েছেন তিনি। তিনি জানালেন, নির্বাচনে অংশ নিলে ক্রিকেটও ছাড়বেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের প্রথমসারির এক প্রত্রিকার সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘যদি বোর্ড পরিচালক হয়ে যাই, যদিও এখানে কোনো কিছু এরকম করে উল্লেখ করা নাই যে আমি (খেলতে পারব বা পারব না)... বাট আমার মনে হয় না আর খেলব। এটা ভালো দেখায় না। আমি যদি বোর্ড নির্বাচন করি, যেটা আমি করব ইনশাআল্লাহ্‌। আর যদি আমি বোর্ড পরিচালক হতে পারি, আমার কাছে মনে হয় না যে আমার খেলা উচিত হবে। আমার মনে হয় না। যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার ক্রিকেটের ইতি টানতে হবে।’

তিনি যোগ করেন, ‘নির্বাচন যদি না করতাম হয়তোবা বিপিএল খেলার চেষ্টা করতাম। সেভাবে তৈরি হচ্ছিলাম আমি। এরপর সুযোগ আসলো যখন আমি দেখলাম...অনেকের চেয়ে আপনি (প্রথম আলোর সাংবাদিক উৎপল শুভ্র) ভালো বলতে পারবেন, যে এটা আমার নতুন শখ না। বাংলাদেশ ক্রিকেটকে ভালো করার বা ক্রিকেটের জন্য আমি কীভাবে চিন্তা করি, এটা এরকম না যে ধরেন ক্রিকেট ছেড়ে দেওয়ার পর থেকে এই শখটা আমার আসছে।’

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড অব ডিরেক্টর্সের নির্বাচন। আসন্ন এই নির্বাচন পরিচালনার জন্য গত ৬ সেপ্টেম্বর তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। যেখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এর আগে, ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে পুরোদমে বিসিবি নির্বাচনের কার্যক্রম শুরু হবে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9