সুপার ফোরে পাকিস্তান, নাটকের সমাপ্তি নাকি নতুন অধ্যায়?

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল ক্রিকেটবিশ্বে। এ ঘটনার পুরো দায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাঁধেই পড়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান। শেষমেশ, এক বিনয়ের নতশির ক্ষমায় সমাপ্তি ঘটে এই অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের। ম্যাচ রেফারির ক্ষমা চাওয়ার পরেই মাঠে নামে দ্য গ্রিন ম্যানরা। এরপর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে সালমান-হারিসরা।

নির্ধারিত সময়ের ঘণ্টা দেড়েক আগেও নিস্তব্ধ ছিল মাঠ, ক্লান্ত আলোয় ঝিমিয়ে পড়া বিকেলে টিম হোটেলে বন্দি পাকিস্তান। বাইরের জগতে তখনও ক্রিকেট-সংবাদে অগ্নিসংযোগ, সোচ্চার প্রতিবাদ আর অভিমান। গ্যালারির কারও কারও কণ্ঠে প্রশ্ন, ম্যাচ আদৌ হবে তো? নানান জটিল অঙ্ক কষে ২২ গজে নেমেছিল দ্য গ্রিন ম্যানরা। 

অবশ্য, মাঠে নামলেও শুরুটা মোটেই ভালো হয়নি পাকিস্তানের। ব্যর্থতার বৃত্তে ঘূর্ণায়মান ওপেনার সাইম আইয়ুব শূন্য হাতেই ফেরেন। শাহিবজাদা ফারহানও লড়াই জমাতে পারেননি। এরপর ভরসা হয়ে দাঁড়ান ফখর জামান। ফিফটি ছুঁয়ে দৃঢ় এক সংগ্রামের ইঙ্গিত দেন। কিন্তু শাহিন আফ্রিদির ব্যাটেই আসল ঝড় দেখে পাকিস্তান ভক্ত-সমর্থকরা। এরপর বোলারদের আগুনে পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় তারা।

নানা জটিলতা ও নাটকীয়তা শেষে সুপার ফোরের টিকিট কেটেছে পাকিস্তান। তবে এতসব ঘটনার অন্তরালে, একটাই প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠে—এটা কি সব সমস্যার অন্তিম অধ্যায়, নাকি আরও নাটকের মঞ্চস্থের অপেক্ষা। কেননা, সুপার ফোরে ফের দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। সবমিলিয়ে ভিন্ন এক গল্পে নতুন এক নাটকের প্রহর গুণতে পারেন ভারত-পাকিস্তান সমর্থকরা।

উল্লেখ্য, ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করেছে ভারতও। এর অর্থ, আগামী ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান। তিন ম্যাচ খেলে ৪ পয়েন্ট পাকিস্তানের। অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট ভারতের। এছাড়া ৩ ম্যাচে ২ পয়েন্টে আরব আমিরাত এবং ২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে ওমান ছিটকে পড়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬