নতুন ‘রাজা’ হতে ২৮ রান প্রয়োজন লিটনের

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে ২৮ রান প্রয়োজন লিটন দাসের। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগার দলপতি।

টি-টোয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষিক্ত সাকিব।

অন্যদিকে ২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষিক্ত লিটন এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন উইকেটকিপার এই ব্যাটারের।

অবশ্য, ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন লিটন। শেষ পাঁচটির মধ্যে তিন ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছেন ক্ল্যাসিক এই ব্যাটার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ডও তার দখলে।

গেল আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম ফিফটির স্বাদ পান উইকেটকিপার এই ব্যাটার। এতে সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে লাল-সবুজের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এতে মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে যান তিনি। ১৪১ ম্যাচে মাহমুদউল্লাহর ছক্কা ৭৭টি। অন্যদিকে ১১২ ম্যাচে ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন লিটন।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬