অলরাউন্ডারের শীর্ষে জিম্বাবুয়ের ক্রিকেটার

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ক্যারিয়ারে প্রথমবার এই স্বীকৃতি পেলেন তিনি।

চলতি সপ্তাহে রাজা দুই ম্যাচে দুটি অর্ধশতক করেছেন। এক ম্যাচে খেলেছেন ৯২ রানের ইনিংস, আরেক ম্যাচে করেছেন অপরাজিত ৫৯ রান। পাশাপাশি প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৪৮ রান দিয়ে একটি উইকেটও শিকার করেছেন তিনি। যদিও দল দুই ম্যাচেই পরাজিত হয়েছে, ব্যাট ও বলে নিজের সর্বোচ্চ যোগ্যতা তুলে ধরেছেন এই জিম্বাবুইয়ান তারকা।

এ কৃতিত্বে সিকান্দার রাজা আফগান দুই তারকা মোহাম্মদ নবী (২৯২ পয়েন্ট) ও আজমতউল্লাহ ওমরজাইকে (২৯৬) টপকে ৩০২ রেটিং পয়েন্টে পৌঁছেছেন। ব্যাটিংয়েও উন্নতি করে তিনি ৯ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে এখন ২২তম স্থানে। লংকান তারকা পাথুম নিশাঙ্কা ব্যাটিং র‌্যাংকিংয়ের অপরিবর্তিত শীর্ষ দশের কাছাকাছি চলে এসেছেন। দুই ম্যাচে ১২২ ও ৭৬ রানের ইনিংস খেলে তিনি সাত ধাপ এগিয়ে এখন ১৩তম স্থানে (৬৫৪ পয়েন্ট)।

জেনিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে উঠেছেন। বোলিং র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো ছয় ধাপ এগিয়ে ৩১তম আর দিলশান মাদুশাঙ্কা আট ধাপ এগিয়ে ৫২তম স্থানে পৌঁছেছেন।

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9