এশিয়া কাপের ম্যাচ সূচিতে পরিবর্তন, নেপথ্যে কী

৩১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ PM
এশিয়া কাপ

এশিয়া কাপ © সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আমিরাতে তীব্র গরমের কারণে এশিয়া কাপের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। তবে আরব আমিরাত ও ওমানের ১৫ সেপ্টেম্বরের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।

প্রধান আকর্ষণ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে UAE-এর বিপক্ষে, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে।

বাংলাদেশ শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)

৯ সেপ্টেম্বর –আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১০ সেপ্টেম্বর –ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮: ৩০
১১ সেপ্টেম্বর –বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮: ৩০
১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮: ৩০
১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮: ৩০
১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধা ৬.০০
১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮: ৩০
১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম UAE, দুবাই – রাত ৮: ৩০
১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮: ৩০

২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮: ৩০
২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮: ৩০
২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮: ৩০
২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮: ৩০
২৯ সেপ্টেম্বর – সংরক্ষণকৃত দিন (রিজার্ভ ডে)।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950