যে কারণে স্থানীয়দের প্রতি কৃতজ্ঞ নাসুম

০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ PM
নাসুম আহমেদ

নাসুম আহমেদ © টিডিসি ছবি

প্রথমবারের মতো নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডাচদের ৯ উইকেটে হারায় টাইগাররা, যা উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয়। এর আগে, প্রথম ম্যাচেও ৮ উইকেটে জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।

দ্বিতীয় ম্যাচে টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। অবশ্য, অসাধারণ এই সাফল্যে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ২১ রানে তিনটি উইকেট শিকার করে ম্যাচসেরা তিনিই। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং দলের জয় নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের পর নিজের সাফল্যের কৃতিত্ব দর্শকদের দিয়েছেন নাসুম। তার মতে, ঘরের মাঠে ‘স্থানীয় ছেলে’ হিসেবে মাঠে নামা এবং প্রতিটি বলের পর দর্শকদের ভালোবাসা ও সমর্থন তাকে বাড়তি প্রেরণা দিয়েছে।

ম্যাচ জয়ের পর নাসুম বলেন, 'আমি বল হাতে যা অর্জন করেছি তা আমি যে সবার সমর্থন পেয়েছি সেই জন্যই। আমি এখানকার স্থানীয় ছেলে এবং এখানকার দর্শকদের কাছ থেকে সমস্ত সমর্থন পেয়েছি। তারা সত্যিই আমাকে উৎসাহিত করেছে।'

মাঠের পরিস্থিতি নিয়ে নাসুম বললেন, "আমরা শিশিরের কারণে কিছুটা চিন্তিত ছিলাম, কিন্তু এটা আসলে তেমন ঘটেনি। এই উইকেটে একটু অতিরিক্ত বাঁক ছিল, যা গত ম্যাচের খেলার মতোই ছিল।" ম্যাচসেরার পুরস্কার পেয়ে তিনি বলেন, "এই মুহূর্তে এই পুরস্কার পেয়ে আমি খুশি।"

উল্লেখ্য, সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ দশমিক ৩ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে স্বাগতিক দল।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬