ডাচদের বিরুদ্ধে লিটনের ‘দাদাগিরি’, ২৬ বলে হাফ সেঞ্চুরি

৩০ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৪ AM
ফিফটি পর লিটন দাস

ফিফটি পর লিটন দাস © সংগৃহীত

লাল বলে নিয়মিত পারফর্ম করলেও গত কয়েক মাস ধরেই সাদা বলের ক্রিকেটে বেশ ভুগছেন লিটন দাস। এমন সময়েও টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়া হয় তাকে। ফলে অনেকেই এমন সিদ্ধান্তের সমালোচনাও করেছেন। দুর্বল প্রতিপক্ষ পেয়ে জ্বলে উঠলেন এই কিপার ও ব্যাটার। সফররত ডাচদের বিরুদ্ধে ব্যাট হাতে রীতিমতো দাদাগিরি করলেন, তুলে নিলেন হাফ সেঞ্চুরি। 

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই ফিফটি পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন মাত্র ২৬ বল। চার মেরে দলকে ১০০ এনে দেওয়ার পরের বলে ১ রান নিয়ে ফিফটি পুরো করেন লিটন দাস। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি লিটনের ১৩তম ফিফটি। এই সংস্করণে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসলেন ২৬ বলে ফিফটি ছোঁয়া লিটন। সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ, লিটন ১০৮ ম্যাচেই ছুঁলেন রেকর্ড।

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950