এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-তামিমরা

২৭ আগস্ট ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM
তানজিদ-লিটন

তানজিদ-লিটন © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কয়েকজন ব্যাটারের অবস্থান পিছিয়েছে। তালিকায় উল্লেখযোগ্যভাবে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিম রয়েছেন। তারা প্রত্যেকে দুই ধাপ করে নিচে নেমেছেন।

৭০তমস্থানে ছিলেন মিরাজ। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্টে ৭২ নম্বরে নেমে গেছেন তিনি। এছাড়া ৪৪৬ রেটিং পয়েন্টে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্টে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ তামিমেরও।

টাইগারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত সবার ওপরে আছেন। ৫৭২ রেটিং পয়েন্টে ৩২ নম্বরে সাবেক এই অধিনায়ক। অবশ্য সেরা এক শ'তে তাওহীদ হৃদয় ও জাকের আলিও আছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার তিন ব্যাটার—ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং মিচেল মার্শ একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। এই পারফরম্যান্সের প্রভাব তাদের আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও পড়েছে।

১০৩ বলে ১৪২ রানের ইনিংস খেলে হেড একধাপ এগিয়ে ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। অন্য ওপেনার মিচেল মার্শ ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন এবং তার সেঞ্চুরির ফলে ৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন।

তবে সবচেয়ে বেশি উন্নতি গ্রিনের। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে ৭৮ নম্বরে রয়েছেন অজি এই ব্যাটার। 

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬