নিজের বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তানজিদ তামিম

২১ আগস্ট ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ১০:০৬ PM
তানজিদ তামিম

তানজিদ তামিম © সংগৃহীত

সিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যেই দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তার নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদও প্রকাশ করে। তবে পোস্টটি ভেরিফায়েড পেজে ছিল না।

বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে যাওয়ার সময় কয়েকজন গণমাধ্যমকর্মী এ নিয়ে অভিনন্দন জানালে তানজিদ তামিম মুচকি হেসে বললেন, ‘আরে ভাই, এক বছর আগে বিয়ে করছি।’ সঙ্গে সঙ্গে হাসির রোল পড়ে যায় উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে।

তামিমের পাশে থাকা শান্ত মজা করে যোগ করলেন, ‘এক বছর আগে করেছ, দেখাইছ এক বছর পর, তাহলে কী হবে?’ সামনে হাঁটতে থাকা জাকের আলীও রসিকতায় শামিল হন।

বাংলাদেশ দলের মধ্যে এই রসিকতা আসলে দলীয় পরিবেশেরই প্রতিচ্ছবি। শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে টানা টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর লিটনদের আত্মবিশ্বাসের পারদ গগনচুম্বী। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটের মাঠে তিন ম্যাচের সিরিজ খেলেই এশিয়া কাপের জন্য ছন্দে থাকার প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ।

পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬
ফের মিরাজের আঘাত, জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
  • ১৬ আগস্ট ২০২৬