অস্ট্রেলিয়ায় টাইগারদের খেলা যেভাবে দেখবেন

১২ আগস্ট ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৫:৩৫ PM
বাংলাদেশ ‘এ’ দল

বাংলাদেশ ‘এ’ দল © সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ফলে, এই টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি যুবাদের ম্যাচ দেখা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কার মেঘ কেটে গেছে। 

দেশের ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া সেভেন প্লাস স্পোর্টস পুরো সিরিজটি লাইভ দেখাবে।

এ টুর্নামেন্টের গত আসর জুড়েই দারুণ পারফর্ম করেছিল টাইগার যুবারা। তবে ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে এবার দল সাজিয়েছে বাংলাদেশ। দলের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগার যুবারা।

বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬