সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার

১২ আগস্ট ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
বাংলাদেশ সচিবালয়

বাংলাদেশ সচিবালয় © সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মো. জসিম উদ্‌দীন। 

এতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রঙ্গনের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:
(ক) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোন ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বারিত করা হলো;
(খ) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোন সভা/সমাবেশ
বা কোন পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না;
(গ) সন্ধ্যা ৬.০০ টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;
(ঘ) সাপ্তাকিত ছুটি কিংবা অন্য কোন ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে;
(ঙ) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে; (চ) সচিবালয়ের অভ্যন্তরের কোন ভবন বা প্রাঙ্গনে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না; এবং
(ছ) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬