লিটনের দুঃসময় চলছেই, রিভিউতেও বাঁচলেন না লিটন

১০ জুলাই ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৫:১২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

অফফর্ম থেকে বের হতেই পারছেন না লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুযোগ পেয়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ১১ বলে ৬ করে ফিরলেন তিনি। লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হন টাইগার দলপতি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি।

লিটন ফেরার পরের ওভারেই ইমনের উইকেট হারায় বাংলাদেশ। তিকশানার বলে লং অফে শানাকার দারুণ ক্যাচে ফেরেন এই ওপেনার। ফেরার আগে ৫ চার আর এক ছক্কায় ২২ বলে ৩৮ রানের মারকাটারি এক ইনিংস সাজিয়েছিলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৬৯ রান। নতুন ব্যাটার তাওহীদ হৃদয়, সঙ্গে নাঈম।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। যদিও পঞ্চম ওভারে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। নুয়ান তুষারার লো ফুলটসে মিডউইকেটে ক্যাচ তুলে ১৭ বলে ১৬ রান করে ফেরেন এই ওপেনার। উইকেট হারালেও ৫ দশমিক ১ ওভারেই ৫০ ছুঁয়ে ফেলে টাইগাররা।

ট্যাগ: লিটন দাস
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬