জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালেন হেফাজত আমির

২১ জানুয়ারি ২০২৬, ০২:৫৫ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:০৩ PM
হেফাজতে ইসলামী ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ লোগো

হেফাজতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লোগো © টিডিসি ফটো

নির্বাচনের পূর্বমূহুর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ। 
 
২০ জানুয়ারী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ই আগস্ট পরিবর্তিত বাংলাদেশে সহীহ আকীদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান করেছি। ঈমান,আকীদা বাদ দিয়ে কারো সাথে জোট না করতে সতর্ক করেছি। 

আলহামদুলিল্লাহ! মওদূদিবাদী জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদেরর একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিলো। ইসলামপন্থী রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। 

আমীরে হেফাজত আরো বলেন, জামায়াতের সাথে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। পীর সাহেব চরমোনাইর একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ। এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমীর এবং এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।

আমীরে হেফাজত তার বিবৃতিতে আরও বলেন, হেফাজত বরাবরের ন্যায় আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নিবেনা। তিনি বলেন,যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে জনগণ তাদেরকেই ভোট দেবেন বলে আমি আশাবাদী। যারা ইসলামের নামে মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে তাদেরকে আগামী নির্বাচনে  ভোট না দেওয়ার আহবান জানান তিনি। একই সাথে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একই সাথে পথ চলবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোর মুখ দেখছে এনসিপির উপদেষ্টা কমিটি—জানালেন সারোয়ার তুষার
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ঢাকা বিভাগের ২১ শিক্ষাপ্রতিষ্ঠান, বাদ ৪ …
  • ১১ নভেম্বর ২০২৬
৫৫ বছর পর নগর স্বাস্থ্যের দায়িত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৬ …
  • ১১ নভেম্বর ২০২৬
সন্ত্রাস বিরোধী আইনে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
কত গাড়িতে হামলা হলে বুঝব আইনশৃঙ্খলার অবনতি হয়েছে
  • ১১ নভেম্বর ২০২৬
এক সপ্তাহের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950