প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু

২১ জানুয়ারি ২০২৬, ০৩:১১ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © এনটিআরসিএ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান নিয়োগে শূন্য পদের তথ্যসহ ছয়টি বিষয়ে আলোচনা করতে তিন অধিদপ্তরের সঙ্গে সভায় বসেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২১ জানুয়ারি) বিকেল তিনটায় এনটিআরসিএ কার্যালয়ে এ সভা শুরু হয়।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ তথ্যগুলোর সঠিকতা যাচাইসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে। এর বাইরে এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তিতে নানা জটিলতা হয়। বিষয়গুলো কীভাবে নিরসন করা যায়, সেটি নিয়েও আলোচনা হবে।

সূত্র বলছে, এনটিআরসিএর আইটি সেলের সঙ্গে অধিদপ্তরের আইটি সেলের সমন্বয় নিয়ে সভায় আলোচনা হবে। সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন নিয়েও সভায় আলোচনা হবে। এ ছাড়া প্রথম থেকে ৫ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে যারা এমপিওভুক্ত হতে পারেননি, তাদের নিয়ে এবং প্রতিষ্ঠান প্রধানের দেওয়া শূন্য পদের তথ্যের সঙ্গে অধিদপ্তরের তথ্যের মিল না থাকার বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আবার কিছু বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬