ইংল্যান্ডের পাল্টা লড়াইয়ে উত্তপ্ত হেডিংলি টেস্ট, বুমরার রেকর্ডে আলো

২২ জুন ২০২৫, ১০:৫৪ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:০১ AM
জাসপ্রিত বুমরা

জাসপ্রিত বুমরা © সংগৃহীত

তিন সেঞ্চুরির পরও ভারত হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে তুলেছিল ৪৭১ রান। জবাবে এক সেঞ্চুরির সুবাদেই ভারতের স্কারের কাছাকাছি রান তুলেছে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরার ৫ উইকেটের পরও স্বাগতিকেরা প্রথম ইনিংসে করেছে ৪৬৫। ভারত লিড পেয়েছে ৬ রানের। অল্প রান লিড পেলেও আছে আছে ভারত, তা বলা যায়।

ইংল্যান্ডের এই স্কোরের ভিত আগের দিন গড়ে দিয়েছিলেন ওলি পোপ। দুই পেসার বুমরা ও প্রসিদ্ধ কৃষ্ণার ধ্বংসযজ্ঞের মধ্যেও আগের দিন সেঞ্চুরি তুলে নেন পোপ। যার সুবাদে ৩ উইকেটে ২০৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজ তৃতীয় দিনে মাত্র ৬ রান যোগ করে আউট হয়ে যান পোপ। ১৪ চারে ১৩৭ বলে ১০৬ রানের থামেন তিনি।

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন আগের দিন শূন্য রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুক। দেখে শুনে খেলতে থাকেন তিনি। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেট জুটিতে বেন স্টোকস (২০), জেমি স্মিথ (৪০) ও ক্রিস ওকসকে (৩৮) নিয়ে ৫১,৭৩ ও ৪৯ রানের জুটি গড়েন এই ব্যাটার। সম্ভাবনা জাগিয়েও স্টোকস, স্মিথ কিংবা ওকস—কেউই বড় ইনিংস খেলতে পারেননি, ছুঁতে পারেননি ফিফটির গণ্ডি। তবে ফিফটির গণ্ডি মাড়িয়ে ব্রুক চলে গিয়েছিলেন সেঞ্চুরির দোড়গোড়ায়। মাত্র ১ রানের জন্য হয়েছেন সেঞ্চুরি বঞ্চিত। প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন। শার্দুল ঠাকুরের তালুবন্দী হওয়ার পর ক্ষোভে-হতাশায় হাতে ব্যাটে ছুঁড়ে ফেলে দেন ব্রুক। তিন যখন আউট হলেন ইংল্যান্ডের স্কোর—৩৯৮!

এরপর আর কোনো উইকেট না হারিয়েই ইংল্যান্ড ৪৫০ রান তুলে ফেললে মনে হয়েছিল, প্রথম ইনিংসে লিডও নিয়ে নিতে পারবে ইংল্যান্ড। কিন্তু তা হতে দেননি কৃষ্ণা ও বুমরা। ৫ রানের ব্যবধানে বুমরা ক্রিস ওকস ও জস টাংকে তুলে নিলে ভারতে চেয়ে ৬ রান পেছনে থেকে ইনিংস শেষ করে ইংল্যান্ড। ৮৩ রানে ৫ উইকেট নিয়ে সবচেয়ে সফল বুমরা। এটি তাঁর ইনিংসে ৫ উইকেট নেওয়ার ১৪ তম ঘটনা। যার ১২টিই বিদেশে। তার চেয়ে বিদেশের মাটিতে বেশি ফাইফারের রেকর্ড নেই আর কোনো ভারতীয় বোলারের। তার সমান ১২ ফাইফার রয়েছে কপিল দেবের।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬