দুর্দান্ত সেঞ্চুরি জয়সওয়ালের, হেডিংলিতে ভারতের দাপুটে শুরু

২০ জুন ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
যশস্বী জয়সওয়াল

যশস্বী জয়সওয়াল © সংগৃহীত

টেস্টে আগের চার ইনিংসে দুবার ‘৮০’র ঘর পার করেও সেঞ্চুরি পাননি যশস্বী জয়সওয়াল। বারবারই উইকেট দিয়েছেন অতি আগ্রাসী শটে—বল খেলে রান তোলার হার অনেক সময়ই ১০০ ছাড়িয়েছিল। তবে হেডিংলি টেস্টে সেই ভুল আর করেননি ভারতের বাঁহাতি ওপেনার। ধৈর্য, মেজাজ ও টেম্পারামেন্টের দুর্দান্ত মিশেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির হেডিংলি টেস্টের প্রথম দিনে জয়সওয়াল ইনিংসটি সাজান ১৫৯ বলে ১০১ রানে, যার মধ্যে ছিল ১৬টি চার ও একটি ছক্কা। ৯৯ রানে পৌঁছেছিলেন ব্রাইডন কার্সকে টানা দুই চারে, এরপর তৃতীয় বলে কোনো ঝুঁকি না নিয়ে নেন এক রান—তাতেই পূর্ণ হয় কাঙ্ক্ষিত শতক। ৫৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৩১ রান। শুবমান গিল ৬৭ এবং ঋষভ পন্ত ৬ রানে ব্যাট করছিলেন।

বিশেষজ্ঞদের মতে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াও ভারতের ব্যাটিং গভীরতা ও আত্মবিশ্বাসই তাদের সিরিজের দাবিদার করে তোলে। শচীন টেন্ডুলকার ম্যাচের আগে ইএসপিএন ক্রিকইনফোকে বলেছিলেন, ‘আমি ৩-১ ব্যবধানে ভারতের পক্ষেই সিরিজের ফল ধরে রেখেছি।’

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। নিজের বোলিং আক্রমণে রেখেছিলেন ব্রাইডন কার্স, ক্রিস ওকস ও জশ টংকে। ঘূর্ণির দায়িত্বে ছিলেন শোয়েব বশির। কিন্তু স্বাগতিকদের কৌশলে ছেদ ফেলেন ভারতের দুই ওপেনার—যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। প্রথম উইকেট জুটিতে ২৪.৫ ওভারে ৯১ রান যোগ করেন তারা। রাহুল ৪২ রানে ফিরে যান কার্সের বলে।

তিন নম্বরে অভিষেক হওয়া সাই সুদর্শনের জন্য দিনটা হতাশার। মাত্র ৪ বলে কোনো রান না করেই বোল্ড হয়ে ফেরেন বেন স্টোকসের শিকার হয়ে। ভারতের ইতিহাসে অভিষেক টেস্টে তিন নম্বরে নেমে শূন্য রানে আউট হওয়া তিনিই প্রথম ব্যাটার।

এরপর তৃতীয় উইকেটে শুবমান গিল ও জয়সওয়াল গড়েন ১২৯ রানের জুটি। দলীয় ২২১ রানে জয়সওয়াল বোল্ড হন স্টোকসের বলে। তবে ততক্ষণে ভারত শক্ত অবস্থানে। হেডিংলির উইকেটে আগ্রাসী ক্রিকেটে ওভারপ্রতি ৪-এর বেশি হারে রান তুলছে ভারত। ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশলের বিপরীতে এখন যেন ভারতেরই ব্যাট হাতে বাজিমাত।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9