বাংলা উইকিপিডিয়া

সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও যারা আছেন তালিকায়

১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ PM
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মুহাম্মদ আলী জিন্নাহ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মুহাম্মদ আলী জিন্নাহ © টিডিসি সম্পাদিত

বিদায়ি সেপ্টেম্বর মাসে বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় পাঠকদের অনুসন্ধানের শীর্ষে ছিলেন সমাজসংস্কারক ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তান আন্দোলনের রূপকার ও পাকিস্তানের কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ। উইকিপিডিয়ার সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী বাংলা ভাষায় সবচেয়ে বেশি পঠিত শীর্ষ দশটি পাতার তালিকায় ইতিহাস, রাজনীতি, ভাষা এবং সাধারণ জ্ঞানের নানা বিষয় উঠে এসেছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বাংলা উইকিপিডিয়া এই পরিসংখ্যান প্রকাশ করে। পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ায় ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ পাতাটি সবচেয়ে বেশি ৫৯ হাজার ৬৪৬ বার পরিদর্শন (ভিউ) করা হয়েছে। মাত্র ২টি সম্পাদনার মাধ্যমে এই পাতাটি পাঠকদের আগ্রহের শীর্ষে স্থান করে নেয়। এর ঠিক পরেই দ্বিতীয় সর্বাধিক পঠিত পাতা ছিল ‘মুহাম্মদ আলী জিন্নাহ’। ৪ জন সম্পাদকের ১৩টি সম্পাদনার মধ্য দিয়ে পাতাটি পঠিত হয়েছে ৩৪ হাজার ৭৮২ বার।

তালিকায় ২৬ হাজার ৯১২ বার পরিদর্শনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি ও দার্শনিক ‘সর্বপল্লী রাধাকৃষ্ণণ’-এর পাতা। এরপর ১৪ হাজার ৫৭০ বার পঠিত হয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে বাংলা বর্ণ ‘চ’। বিপ্লবী ও নারী আন্দোলনের পথিকৃৎ ‘ননীবালা দেবী’-র নিবন্ধটি ১৪ হাজার ৩৫০ বার পঠিত হয়ে রয়েছে পঞ্চম স্থানে।

এছাড়া শীর্ষ ১০ পঠিত পাতার তালিকায় অন্য নিবন্ধগুলোর মধ্যে রয়েছে—‘বাংলাদেশ’ (১২ হাজার ৪০৪ বার পরিদর্শিত, ২৫টি সম্পাদনা), ‘মিয়া খলিফা’ (১২ হাজার ৩৪৩ বার পরিদর্শিত), ‘পুরুষে পুরুষে যৌনতা’ (১১ হাজার ০৪৪ বার পরিদর্শিত), ‘বাংলা ভাষা’ (১০ হাজার ৫৫৫ বার পরিদর্শিত, ২৫টি সম্পাদনা) এবং ‘কৃষক বন্ধু প্রকল্প’ (১০ হাজার ১১৩ বার পরিদর্শিত)।

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস নাকি শিক্ষিত বেকারদের স্বপ্নহত্যা?
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ কোস্ট গার্ড ৩৮ পদে নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, আবেদ…
  • ১১ অক্টোবর ২০২৬
পাওয়ার ব্যাংক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
  • ১১ অক্টোবর ২০২৬
ডাই-হার্ড পড়তাম, রাতে ৩-৪টা পর্যন্ত, সকালে ৮টা থেকে, খাওয়া…
  • ১১ অক্টোবর ২০২৬
আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬