বাংলা উইকিপিডিয়া

সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?

০৪ আগস্ট ২০২৬, ০৯:৫২ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫২ PM
বাংলা উইকিপিডিয়া

বাংলা উইকিপিডিয়া © সংগৃহীত

সদ্য সমাপ্ত জুলাই মাসে বাংলা উইকিপিডিয়ায় অনলাইন পাঠকদের আগ্রহের শীর্ষে থাকা ১০টি পাতার তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপ, স্পেনের তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল, নরওয়ের গোলমেশিন খ্যাত আর্লিং হলান্ড, বিধানচন্দ্র রায়, লিওনেল মেসি, সোনাম ওয়াংচুক, স্পেন, গাজী নজরুল ও ফিফা বিশ্বকাপ। 

প্রকাশিত তথ্যানুযায়ী, ১ লাখ ৪ হাজার ৬৮ বার প্রদর্শিত হয়ে তালিকার শীর্ষ স্থান দখল করে নিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সংক্রান্ত পাতাটি। দ্বিতীয় স্থানে রয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ, যা সংগৃহীত সময়ে ৩৪,৬১৯ বার দেখা হয়েছে। ক্রীড়া জগতের আলোচনা ও ফুটবলের বড় ইভেন্ট ঘিরে পাঠকদের এই আগ্রহ দেখা যায়। এছাড়া তারকা ফুটবলার লামিনে ইয়ামাল ৩১,১০৭ বার পরিদর্শনের মাধ্যমে তৃতীয় এবং ৩০,৪২৫ বার পরিদর্শনের মাধ্যমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আর্লিং হলান্ড।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বিধানচন্দ্র রায় (২০,৫১৮ বার পরিদর্শন)। তারকা ফুটবলার লিওনেল মেসি ১৯,৯৪৫ পরিদর্শনের মাধ্যমে ষষ্ঠ এবং লাদাখের বিখ্যাত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ১৮,৭২১ বার পরিদর্শনের মাধ্যমে সপ্তম স্থানে অবস্থান করছেন। সম্প্রতি ভারতে হওয়া ককরোচ আন্দোলনে ২৬ দিন অনশন করে আলোচনায় আসেন তিনি।

এর বাইরে অষ্টম স্থানে রয়েছে দেশ স্পেন (১৭,২৪১ পরিদর্শন), নবম স্থানে গাজী নজরুল ইসলাম (১৬,৬৫৮ পরিদর্শন) এবং ১৬,৫৬৬ বার পরিদর্শনের মাধ্যমে দশম স্থানে রয়েছে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত পাতাটি।

তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পাদনা সম্পন্ন হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ (১৩৭টি) ও ফিফা বিশ্বকাপ (৫৮টি) পাতায়, যেখানে যথাক্রমে ২০ জন ও ১২ জন সম্পাদক অবদান রেখেছেন। অন্যদিকে সর্বোচ্চ ২২ জন সম্পাদক অবদান রেখেছেন গাজী নজরুল ইসলাম পাতায়।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬