বাংলা উইকিপিডিয়া

ডিসেম্বরে সবচেয়ে বেশি পঠিত হাদি, দ্বিতীয় খালেদা জিয়া, কী আছে শীর্ষ দশে?

০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ PM
ওসমান হাদি ও খালেদা জিয়া

ওসমান হাদি ও খালেদা জিয়া © ফাইল ছবি

২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলা ভার্সনে পঠিত শীর্ষ ১০টি নিবন্ধ প্রকাশ করেছে উইকিপিডিয়া। এর শীর্ষে রয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শহীদ ওসমান হাদি। যা সম্পাদনা হয়েছে ৪১৭ বার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সদস্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটি সম্পাদনা হয়েছে ১১৩ বার। তৃতীয় অবস্থানে রয়েছে তারেক রহমানের নাম। এই পাতাটি মোট ৫৮ বার সম্পাদনা করা হয়েছে।

উইকিপিডিয়ার তথ্য মতে, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি সম্পাদিত হওয়া বিষয়গুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি তিনবার সম্পাদিত হলেও পাতা পরিদশন হয়েছে ৪৪ হাজার ৯০২ বার। পঞ্চম অবস্থানে রয়েছে ইনকিলাব মঞ্চ। এটি ৪০ বার সম্পাদিত হলেও পাতা পরিদর্শন হয়েছে ৩২ হাজার ৩২০ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম। এটি ১১ বার সম্পাদিত হয়েছে।

সপ্তম অবস্থানে রয়েছে ঢাকা-৮ আসন। এই আসনটি থেকে নির্বাচনে অংশগ্রহণের কথা ছিল গুলিতে নিহত শহীদ ওসমান হাদির। এটি সম্পাদিত হয়েছে দুইবার। তবে পাতা পরিদর্শন হয়েছে ২৮ হাজার ৯৮ বার। ৮ম অবস্থানে রয়েছে বাংলাদেশের বিজয় দিবস। এটি ১৪ বার সম্পাদনা হলেও পাতা পরিদর্শন হয়েছে ২৭ হাজার ৯০২ বার। নবম অবস্থানে রয়েছে ঢাকা-১৭ আসন। আর দশম অবস্থানে রয়েছে জোবাইদা রহমানের নাম।

যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950