ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালামের পদত্যাগ

০৮ মার্চ ২০২৬, ০৮:২০ PM
 আব্দুস সালাম ব্যাপারী

আব্দুস সালাম ব্যাপারী © সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরে দাঁড়িয়েছেন আব্দুস সালাম ব্যাপারী। রবিবার (৮ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব দপ্তরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পরবর্তীতে এটি গৃহীত হয়েছে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

গত ৩ মার্চ  কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি—শিরোনামে অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি অনুষ্ঠানে অংশ নিতে তাকে নিষেধ করা হয়। এ জন্য ঢাকা ওয়াসারই একটি অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও সেখানে যেতে পারেননি তিনি।

ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা ইমরুল হাসান জানান, স্যার (আব্দুস সালাম ব্যাপারী) পদত্যাগ করেছেন বলে তিনি একটু আগে শুনেছেন।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। 

গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন।

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬