বাংলা উইকিপিডিয়া

এপ্রিলে সবচেয়ে বেশি পঠিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, কী আছে শীর্ষ দশে?

০১ মে ২০২৬, ০৪:২১ PM
উইকিপিডিয়া

উইকিপিডিয়া © সংগৃহীত

এপ্রিল মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভূত বাংলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬, জেনারেশন এক্স, তারেক রহমান, পহেলা বৈশাখ, বুলু ফিল্ম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আশা ভোঁসলে ও আবদুল হামিদ খান ভাসানী।

প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ পাতাটি পড়া হয়েছে মোট ৬৪ হাজার ৯৩৫ বার। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ভূত বাংলো’ এটি পঠিত হয়েছে ৪২ হাজার ২৮১ বার। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬’। এ পাতাটি পড়া হয়েছে ৩৪ হাজার ৪৪১ বার।

শীর্ষ ১০-এর তালিকায় চতুর্থে স্থান করে নিয়েছে জেনারেশন এক্স, যা ৩৩ হাজার ৪৬০ বার পঠিত হয়েছে। আর পঞ্চম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এটি পঠিত হয়েছে ৩২ হাজার ১৫২ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে  পহেলা বৈশাখ’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ৩০,৫৬১ বার। ‘বুল ফিল্ম’ নামে পাতাটি ২৪ হাজার ৫৬৬ বার পঠিত হয়ে সপ্তম স্থান দখল করেছে। 

তালিকায় অষ্টম স্থানে রয়েছে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ এ নিবন্ধটি পঠিত হয়েছে ২২,৭৮৫ বার। এর ঠিক পরেই নবম অবস্থানে রয়েছে ‘আশা ভোঁসলে’। এটি পড়া হয়েছে ২১ হাজার ৫৫৫ বার। তালিকার দশম স্থানে রয়েছেন ‘মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী’। এ পাতাটি দেখা হয়েছে ২০, ৯২৬ বার।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬