করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি

১৭ নভেম্বর ২০২৬, ১০:১২ AM
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। © রাব সৌজন্য

করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসনে অবদানের স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। ২০২৫ সালের সুশাসন চর্চার মূল্যায়নে টেলিযোগাযোগ খাতে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এর অনুষ্ঠানে রবির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন।

আয়োজকেরা জানান, পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান ২০২৫ সালে সুশাসন চর্চায় বিশেষ সাফল্য দেখিয়েছে, তাদের এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।

এ ছাড়া রবির অ্যাসোসিয়েট ডিরেক্টর, কোম্পানি সেক্রেটারিয়েট মো. শহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা আখতার খান এবং জেনারেল ম্যানেজার মহিউদ্দিন সিদ্দিকী মঞ্চে উপস্থিত ছিলেন।

আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির করপোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন পুরস্কার প্রদানের নীতিমালা ও মূল্যায়নপ্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।

ট্যাগ: রবি
দুই দশকে গ্র্যাজুয়েট হয়েছেন ১৩ হাজার শিক্ষার্থী, আজও হয়নি অ…
  • ১৭ নভেম্বর ২০২৬
করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি
  • ১৭ নভেম্বর ২০২৬
সুস্থ থাকতে সকালে যে ৪টি অভ্যাস গড়ে তুলবেন
  • ১৭ নভেম্বর ২০২৬
স্মৃতিতে অমলিন মাওলানা ভাসানী, মাভাবিপ্রবিতে সপ্তাহব্যাপী ন…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ভিভো ভি৮০, কিনলেই মিলবে স্মার্টওয়াচসহ ৩ উপহার
  • ১৭ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্বব…
  • ১৭ নভেম্বর ২০২৬