বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পড়া ১০ পাতার তালিকা প্রকাশ

০৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ PM
বাংলা উইকিপিডিয়া

বাংলা উইকিপিডিয়া © টিডিসি সম্পাদিত

গত জুন মাসের বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি পাতার তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি। যেখানে রাজনীতি, ইতিহাস ও ফুটবল—এই তিন বিষয়ের পাতা পঠিত হয়েছে বলে দেখা গেছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ পঠিত পাতার তালিকা প্রকাশ করেছে কতৃপক্ষ।

দেখা গেছে, সদ্য সমাপ্ত জুন মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি নিবন্ধের তালিকায় শীর্ষে রয়েছে ভারতীয় রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, আর দ্বিতীয় স্থানে রয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ।

উইকিপিডিয়ার প্রকাশিত সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নিবন্ধটি ১ লাখ ১১ হাজার ৩৩৬ বার দেখা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ২০২৬ ফিফা বিশ্বকাপের নিবন্ধটি দেখা হয়েছে ১ লাখ ৭ হাজার ৫৬১ বার। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ দিবস, যার ভিউ ৩৫ হাজার ২৭।

শীর্ষ দশের তালিকায় আরও রয়েছে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং (২৯,৭৯১), বন্দে মাতরম (২৫,২৮৭), পশ্চিমবঙ্গ (২১,৩৬১), ফিফা বিশ্বকাপ (২১,১২৫), কুরাসাও (১৬,০৩৪), বাংলাদেশ (১৪,৫০৭) এবং লিওনেল মেসি (১৩,৫৫৯)।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহের কারণে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিং, ফিফা বিশ্বকাপ এবং লিওনেল মেসির নিবন্ধ শীর্ষ দশে স্থান পেয়েছে। অন্যদিকে গত ৬ জুলাই ভারতীয় রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী থাকায় বেশি পাঠক পাওয়া গেছে। এ ছাড়া পশ্চিমবঙ্গ দিবস এবং বন্দে মাতরম নিবন্ধেও পাঠকের উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা গেছে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬