বাংলা উইকিপিডিয়া

আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির্জা ফখরুল, কী আছে শীর্ষ দশে?

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ PM
বাংলা উইকিপিডিয়ায়

বাংলা উইকিপিডিয়ায় © লোগো

চলতি বছরের আগস্ট মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় থাকা শীর্ষ ১০ এর মধ্যে রয়েছে ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির্জা ফখরুলসহ আলোচিত আরও অনেক বিষয়।

প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘ক্ষুদিরাম বসু’। এ পাতাটি পড়া হয়েছে মোট ৩০ হাজার ৩০৮ বার। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘স্বাধীনতা দিবস (ভারত)’। এটি পঠিত হয়েছে ২৭ হাজার ৪০৮ বার। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর’। এ পাতাটি পড়া হয়েছে ২০ হাজার ৮৯৪ বার।

তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ‘বাংলাদেশ’ ১৫ হাজার ৯৫১ বার এবং ‘রাখীবন্ধন’ ১৫ হাজার ৮২৬ বার। ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’, যার পাতাটি ভিজিট করা হয়েছে ১৫ হাজার ৬১৬ বার। আলোচিত বিষয় ‘মুহাম্মাদ’ ১৫ হাজার ২২৬ বার পঠিত হয়ে সপ্তম স্থান দখল করেছে।

তালিকায় অষ্টম স্থানে রয়েছে ‘মিয়া খলিফা’ এর নিবন্ধটি, যা পঠিত হয়েছে ১৪ হাজার ৪৯৭ বার। এর ঠিক পরেই নবম অবস্থানে রয়েছে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’। এটি পড়া হয়েছে ১৪ হাজার ৯১ বার। তালিকার দশম স্থানে রয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর পাতাটি, যা দেখা হয়েছে ১৩ হাজার ১৭০ বার।

মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950