ডা. জাহেদের প্রতিমন্ত্রীর মর্যাদা নিয়ে যা বললেন ফাহাম আব্দুস সালাম

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ PM
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ও লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ও লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম © টিডিসি সম্পাদিত

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, ডা. জাহেদ এর অগণিত ভিডিওর নীচে হয়তো একই কমেন্ট ২ লক্ষবার হয়েছে। জাহেদ তুমি বিএনপির দালাল। এখন উনি বিএনপি সরকারে ফর্মালি যোগ দিয়েছেন। এখনকার সেন্টিমেন্ট হোলো- হায় আল্লাহ! এই জাহেদকেই এতোদিন আমরা নিরপেক্ষ মনে করেছিলাম। অথচ সে ছিল গুপ্ত। কী সেই বিট্রেয়াল!

তিনি বলেন, কম্পিটেন্স জিনিসটাকে ডিল করার জন্য আমাদের সমাজে কোনো প্রস্তুতি নাই। প্রবাসে যদি কোনো বাংলাদেশি অনেক ওপরে ওঠে- সে সত্যিই গর্ব অনুভব করে- তার জন্য দোয়া করে। কিন্তু নিজের দেশে যদি ‘ওয়ান অফ আস’ কেউ অনেক বিখ্যাত হয় বা ওপরে ওঠে- সে ‘বিট্রেড’ ফিল করে, ‘ভায়োলেটেড’ ফিল করে এবং এই ফিলিংটা একদম ভিসেরাল। আমাদের নিজেদের ভেতরের কারো কম্পিটেন্সকে কীভাবে মূল্যায়িত করব- এ সম্বন্ধে আসলে সমাজে ‘হিংসা’ বাদে কোনো কনসেন্সাস নাই।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ডেইলি ক্যাম্পাসের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

তিনি আরও বলেন, সফল ও বিখ্যাত হওয়ার আগেই প্রমাণিত হয়ে থাকতে হবে যে আপনি ‘ওয়ান অফ আস’ না। তা না হলে আপনার খবর আছে। আমি জানি আপনি মনে করেন যে, এই ফেনোমেনন কী- সেটা আপনি জানেন। সম্ভবত না। বাংলার দেশে হিংসার ব্যাপ্তি কতটা- আপনি নিজে বিখ্যাত বা সফল না হলে কোনোদিনও বুঝতে পারবেন না।

লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম আরও বলেন, উপার্জনকে ব্লাড মানি মনে করার এমন সদাপ্রস্তুতি পৃথিবীতে আর কোথাও আছে কি না- আমি জানি না। আপনার সারা জীবনের পার্সোনাল রিলেশনশিপ ও অর্জনকে জলাঞ্জলি দিয়ে ওপরে উঠতে হবে। ভাত ও হিংসা- এই দুটো ড্রাইভ দিয়ে আপনি অন্তত আমাদের ৯০ শতাংশ কর্মকাণ্ডকে ব্যাখ্যা করতে পারবেন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9