বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

০৮ মার্চ ২০২৬, ১২:২৬ PM
বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিচ্ছেন নাতনি জাইমা রহমান

বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিচ্ছেন নাতনি জাইমা রহমান © সংগৃহীত

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কারে ভূষিত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

রবিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে দেশের আট বিভাগের মোট ৩৯ জন নারীর মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তারা হলেন খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।

এ বছর যেসব বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে সেগুলো হলো—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী।

আরও পড়ুন: ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ, এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’

এদিকে বিভিন্ন বিভাগ থেকে মনোনীত নারীদের নামও ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিভাগ থেকে পুরস্কার পাচ্ছেন—আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও মোছা. আফরোজা ইয়াসমিন।

রাজশাহী বিভাগ থেকে পাচ্ছেন—লতা খাতুন, রিজু তামান্না, মোসা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম।

চট্টগ্রাম বিভাগ থেকে পাচ্ছেন—আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম।

সিলেট বিভাগ থেকে পাচ্ছেন—কুলসুমা বেগম, মোছাম্মৎ আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা।

খুলনা বিভাগ থেকে পাচ্ছেন—তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও মোছা. রাজিয়া খাতুন।

রংপুর বিভাগ থেকে পাচ্ছেন—ফরিদা পারভীন, রিক্তা বানু, মোসা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া।

বরিশাল বিভাগ থেকে পাচ্ছেন—মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম।

ময়মনসিংহ বিভাগ থেকে পাচ্ছেন—নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬