হাসনাত আব্দুল্লাহ

নাসিরুদ্দীনকে নামে চিনতেন খালেদা জিয়া, ৫ আগস্টের পর তিনিই প্রথম সাক্ষাৎ করেন

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ PM
নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ

নাসিরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ © টিডিসি

নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিতে ভিশনারি। কোন ব্যক্তিকে প্রশ্নের উর্ধে রাখা যাবে না— এই আইডিয়াটাকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামনে আনছেন, এমনটায় মনে করেন কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি দক্ষিণাঞ্চলের মূখ্যসংগঠক হাসনাত আব্দুল্লাহ। সম্প্রতি একটি পডকাস্টে ঢাকা-৮ আসনের আলোচিত প্রার্থী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ইউটিউবে সামীরস্কেন নামের চ্যানেলটিতে প্রকাশিত পডকাস্টটি ১৫ ঘণ্টায় দেখা হয়েছে ১ লক্ষ ৬৪ হাজারবার। 

পডকাস্টের সঞ্চালক নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রসঙ্গ তুললে হাসনাত বলেন, আসলে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই লড়াইটা আজকের না। এখন অনেকেই হাসিনার বিরুদ্ধে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। কিন্তু যখন আসলে সবাই আওয়ামী লীগকে তোষণ এবং পোষণে ব্যস্ত ছিল, মিডিয়া, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, বুদ্ধিজীবী মহল সবাই। নাসীরুদ্দীন পাটোয়ারিরাই তখন হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। উনি ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে জেল খেটেছেন নাশকতার মামলায়, হাসিনার বিরুদ্ধে কথা বলায়। জেল থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালীন উনি পুরো সময়টা ফ্যাসিবাদের বিরুদ্ধে  লড়াই করেছেন। ভারতের বিরুদ্ধে তখন একা একটা আন্দোলন করেছেন, আগ্রাসন বিরোধী আন্দোলন। নাসীরুদ্দীন পাটওয়ারী শুধু এই বিপ্লবের পরে অবদান বিষয়টা এমন না। 

এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ‍জিয়ার সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর সর্ম্পক নিয়েও কথা বলেন তিনি। হাসনাত জানান, বেগম খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে চিনতেন। ৫ আগস্টের পরে নাসীরুদ্দীন পাটওয়ারী সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। হাসনাত বলেন, বেগম খালেদা জিয়া উনাকে নাম ধরে মানে খুব ওয়ার্মলি ওয়েলকাম করেন। 

হাসনাত বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনীতিটা, আমি ওয়েলকাম করি। যে যেভাবে নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারপ্রেট করছেন, ফাইন কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী পলিটিক্সটাকে আরো অনেক বেশি আমাদের জন্য সহজ করছেন। কোন ব্যক্তিকে কাল্ট বানানো যাবে না, কোন ব্যক্তিকে প্রশ্নের উর্ধে রাখা যাবে না— এই আইডিয়াটাকে নাসীরুদ্দীন পাটওয়ারী সামনে আনছেন। উনি যাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ তুলছেন, কথা বলছেন, তারেক জিয়াকে নিয়ে প্রশ্ন তুলেছেন, মির্জা আব্বাসকে নিয়ে প্রশ্ন তুলেছেন, সালাউদ্দিন সাহেবকে নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি এটা নিশ্চিত করছেন যে কেউ প্রশ্নের উর্ধে না।

হাসনাত আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনীতিতে ভিশনারি। ওনার সার্টেন ভিশন আছে। পলিটিক্যাল এরনাতে যারা আছে, পলিটিক্যাল ফিল্ডে যারা আছে, প্রত্যেকেই নাসীরুদ্দীন পাটওয়ারীকে অনার করে। নাসীরুদ্দীন পাটওয়ারী স্ট্র্যাটেজি সেট করতে খুব ভালো পারেন। 

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9