‘মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে চাঁদাবাজি—আব্বাস থেকে তারেক রহমান পর্যন্ত ভাগ যায়’

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ PM
কথা বলছেন নাসীরুদ্দীন পাটোয়ারী

কথা বলছেন নাসীরুদ্দীন পাটোয়ারী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা নেমে প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নানান বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এবার তার আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চাঁদাবাজি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনের প্রচারণা নেমে তিনি বলেছেন, এই যে বিভিন্ন পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলা চলতেছে। আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে। সায়দাবাদ বাস টার্মিনালে থেকে চাঁদাবাজি করে? চাঁদার ভাগটা কই যায়?

বিএনপি ও মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে তারা চাঁদাবাজি করে। অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি এটা বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।

এর আগে তিনি বলেন, আব্বাস ভাই আমি আর বেশি কথা বলবো না সম্পর্কে। উনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি উনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন। জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটি করলেন না। উনি পুরাতন বদঅভ্যাসের গোঁয়ারতুমি শুরু করলেন। আমি উনাকে সংশোধন হওয়ার আহ্বান করব। এখনো সময় আছে।

পাটোয়ারী বলেন, গতকালকে এক বৃদ্ধলোক বলেছিলেন যে ‘মহল্লার ছেলে আব্বাস’। মহল্লার ছেলে আব্বাস হলে মহল্লাতে কি ছেলে একটাই? আব্বাস, আর কেউ নাই? এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে। আগামীতে ধানের শীষটা তাদের দেবেন। এসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দেবেন না। আর আমি বলব আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো। এমনি অনেক সন্ত্রাসী গডফাদার পকেটে নিয়ে হাঁটতেছেন বিভিন্ন জায়গায়, পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দেব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে।

ঈশ্বরদীতে ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদে…
  • ০৭ জুলাই ২০২৬
খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষায় বেশি নম্বর চেয়ে উত্তরপত্রে শিক্ষককে বাবা ডাকল শিক্…
  • ০৭ জুলাই ২০২৬
এসএসসি পাসেই সেলসম্যান নিয়োগ দেবে লোটো, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৭ জুলাই ২০২৬
কুমিল্লায় দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ০৭ জুলাই ২০২৬
অনার্স প্রথম বর্ষের ইনকোর্স নম্বর এন্ট্রি ও ফরম পূরণের সময় …
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence