এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ PM
ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছি। এই আসনে এমন নেতা আছেন যিনি সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন এবং পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। আমাকে লড়াই করতে হচ্ছে এই চাঁদাবাজদের বিপক্ষে। আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরও বলেন, একটি দলের নেতাদের কথা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না। চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের  হাত-পা ভেঙে দেওয়া হবে। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা জানতে পেরেছি গুলিস্তানে এরই মধ্যে সব হকিস্টিক ও স্ট্যাম্প বিক্রি শেষ হয়ে গেছে। তারা যে পথেই আসুক, তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা নিজেরা আইন হাতে তুলে নেবো না; বরং জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো। সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। তারা পরিবর্তন চান। তাই এবার নির্বাচনে ১১-দলীয় জোটের বিজয় হবে।  

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬