এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে প্রতিশ্রুতি

৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৮ PM
ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি

ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে এনসিপি © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ে ৩-৬ মাস মেয়াদি শর্ট কোর্স চালু করা প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে দলটির ইশেতেহার প্রকাশ করা হয়। 

ইশতেহার অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজসমুহে কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রফেশনাল ইংরেজি, প্রফেশনাল এটিকেট ও কমিউনিকেশন, অফিস ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বেসিক আইটি, অ্যাডভান্সড আইটি, ডাটা অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন বিষয়ে ৩-৬ মাস মেয়াদি শর্ট কোর্স চালু করা হবে।কোর্সগুলো হবে ক্রেডিটভিত্তিক ও শিল্প-সংশ্লিষ্ট, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার অংশ হিসেবে, পাশাপাশি বা স্নাতক শেষে সহজেই অংশগ্রহণ করতে পারে। 

ফলে দেশে ও বিদেশে কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভাষাগত, পেশাগত ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন যুব বেকারত্ব হ্রাস, রেমিট্যান্স বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা জোরদার করতে সহায়ক হবে। বিদ্যমান সরকারি ও বেসরকারি ডিগ্রি কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে সমন্বিত নীতি গ্রহণ করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের এসটিইএম, উৎপাদনমুখী ও কর্মমুখী শিক্ষায় অন্তত ৭০ শতাংশ ভর্তি নিশ্চিত করা হবে।

দালাল ছাড়া পাসপোর্ট মেলে না, টাকা দিলেই সমাধান—ঝালকাঠি পাসপ…
  • ৩০ আগস্ট ২০২৬
দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
  • ৩০ আগস্ট ২০২৬
মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধ…
  • ৩০ আগস্ট ২০২৬
নাটকের অবসান, বদলে গেল আসিয়ান কাপে ম্যানেজার
  • ৩০ আগস্ট ২০২৬
৫০০ দাখিল মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর দাবি
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬