নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের

৩০ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ PM
হান্নান মাসউদ

হান্নান মাসউদ © সংগৃহীত

সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছেড়ে দেবেন।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হান্নান মাসউদ অভিযোগ করেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠান চলাকালে তার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বলেন, ‘চিহ্নিত এই সন্ত্রাসীদের ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘হাতিয়ায় সরকারি তালিকাভুক্ত অস্ত্রধারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা-না হলে আমরা নির্বাচনে থাকব কি-না, তা পুনরায় ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বিষয়টি জানালেও কোনো কার্যকর প্রতিকার পাচ্ছি না।’

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া-পাল্টা ধাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন হান্নান মাসউদ।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আমি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের একটি অনুষ্ঠানে আছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
খালেদা জিয়ার ‘প্রতিশ্রুতি’ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে …
  • ১০ নভেম্বর ২০২৬
১৮ ডিসেম্বরই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950