বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন তারেক রহমান

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ AM
বাবা-মায়ের কবর জিয়ারত করছেন তারেক রহমান

বাবা-মায়ের কবর জিয়ারত করছেন তারেক রহমান © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়ে সবশেষে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী প্রচারণা শেষ দিনে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক এগারোটায় রাজধানীর রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তার পিতা জিয়াউর রহমান এবং মাতা সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তিনি।

লন্ডনে নির্বাসিত জীবন থেকে দেশে প্রত্যাবর্তনের পর থেকে সারাদেশে নির্বাচনী জনসভা করে বেরিয়েছেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের বেধে দেয়া সময় শেষ হয়েছে গতকাল।

প্রচারণার শেষ দিনে তারেক রহমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় জনসভা করেছেন। সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভা দিয়ে দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি।

সব জনসভা শেষ করে তারেক রহমান তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এসময় তার সঙ্গে দলের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9