নয়া পল্টনে মির্জা ফখরুল, নীরবতা কাটিয়ে ‘সরব’ বিএনপি কার্যালয়

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ PM
নয়া পল্টনে মির্জা ফখরুল

নয়া পল্টনে মির্জা ফখরুল © টিডিসি ফটো

কয়েকদিন নীরব থাকার পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টি আবার নিরবতা ভেঙে কিছুটা ‘সরব’ হয়ে উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দেখা গেছে নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি। 

সকাল ১১টার দিকে বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে আসলে কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানায়।

ফখরুল নয়াপল্টনে এসে পৌঁছালে প্রধান ফটকে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিন তলায় নিজের চেম্বারে গিয়ে বসেন।

সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে এই প্রথম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসলেন।

গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়টি প্রায় নেতা-কর্মী শূন্য ছিলো, অলস সময় কেটেছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের।

সোমবার দেখা গেলো উলটো চিত্র। অফিস কর্মীরা আনন্দ-উৎফুল্ল, সাজ-গোছ করা হয়েছে ব্রিফিং কক্ষ।

বিএনপি দফতরের কর্মকর্তা রেজাউল করীম বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আসবেন সেজন্য সকাল থেকে আমরা রেডি ছিলাম। স্যার এসেছেন আমাদের ভালো লাগছে।

একজন অফিস কর্মী বলেন, গত ছয়টি দিন একেবারের ফাঁকা ছিলো, নেতা-কর্মী কেউ সেভাবে আসেনি। আমাদের কাজ-কর্ম ছিলো না। আজকে অনেকে আসছেন, স্লোগান দিচ্ছেন, সরবতা দেখা দিয়েছে অফিসে।

নয়াপল্টনে মহানগর বিএনপির কর্মী আবদুল হালিম বলেন, মহাসচিব আসবেন জেনে সকাল ১০টায় পার্টি অফিসে এসেছি। সঙ্গে আরও কয়েকজন এসেছে। গত কয়েকদিন ছিলো বিএনপি অফিসটা একেবারে নিরব। লোকজন সেভাবে দেখিনি।
আজকে এসে মনে হচ্ছে অফিস প্রাণ ফিরে পেয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন তলায় নিজের চেম্বারে গিয়ে বসেন। চেম্বারে বসে বিএনপি মহাসচিব দফতরের সহ সম্পাদকদের নিয়মিত অফিস করার নির্দেশ করেন।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের কাজ কর্মের খোঁজ-খবর নেন এবং সকলকে নিয়মিত অফিসে থাকার বলেন। তিনি তাদের বলেন, আপনারা নিয়মিত অফিস করবেন, কোনো কাজ ফেলে রাখা যাবে না। নেতা-কর্মীরা দূর দূরান্ত থেকে আসলে তাকে সহযোগিতা করবেন। এটাতে যেন কোনো শিথিলতা না হয়।

নয়াপল্টনের অফিসে প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী সচিবালয়ে উদ্দেশ্যে অফিস ত্যাগ করেন। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়া…
  • ১৭ মে ২০২৬
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
  • ১৭ মে ২০২৬
আজ থেকে শুরু ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬
  • ১৭ মে ২০২৬
নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনু…
  • ১৭ মে ২০২৬
ডাকসু ও স্কিল জবসের আয়োজনে ‘ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট ২০২৬’
  • ১৭ মে ২০২৬
পুপরোয়া ও কোনেক্সাস এআই অ্যান্ড অ্যাডটেকের আয়োজনে মেটা ট্রে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081